| চট্টগ্রাম রেলের টিকিট বিক্রিতে অনিয়ম, ২ জন বরখাস্ত
|
 |
 |
 |
|
Thu 5 Jul 2012 1:45 AM BdST
|
চট্টগ্রাম, ৪ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রিতে অনিয়মের ঘটনায় বুকিং ক্লার্কসহ দুই জনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
বুধবার টিকিট বিক্রিতে অনিয়মের ঘটনায় রেল কর্মচারীদের সাথে যাত্রীদের তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির পর রেল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।
পুলিশ জানায়, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরও যাত্রীদেরকে টিকিট না দিয়ে এক কালোবাজারিকে টিকিট দেয়ার ঘটনায় এক যাত্রী সংশ্লিষ্ট বুকিং ক্লার্কের কাছে এর কারণ জানতে চান।
এসময় বুকিং ক্লার্কের সাথে যাত্রীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে কর্তব্যরত দারোয়ান যাত্রীদের ওপর লাঠিচার্জ করে। একপর্যায়ে যাত্রীদের সাথে রেল কর্মচারীদের হাতাহাতির ঘটনাও ঘটে।
পরে যাত্রীরা স্টেশন ম্যানেজারের কক্ষ অবরোধ করে বিচার দাবি করলে সাময়িকভাবে বুকিং ক্লার্ক ও দারোয়ানকে বরখাস্ত করা হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৯৪১ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|