নওগাঁয় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদ বিতরণ
|
 |
 |
 |
|
Thu 5 Jul 2012 12:28 AM BdST
|
নওগাঁ, ৪ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নওগাঁ জেলা প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউড অব বাংলাদেশ পিআইবি’র উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় রিপোর্টিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বুধবার দুপুরে প্রশিক্ষণ কর্মশালায় সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণের করেন পিআইব’র মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস।
তিন দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রশিক্ষণ কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ প্রতিদিন ও উপচারের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, মুক্ত সকালের ভ্রাম্যমাণ প্রতিনিধি এবাদুল হক, জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আরিফুল হক, দিগন্ত টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহফুজ ফারুক, এনটিভির নওগাঁ প্রতিনিধি আসাদুর রহমান জয়, একুশে টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মামুনুর রশীদ বাবু, দৈনিক খবরের আজাদ হোসেন মুরাদ প্রমুখ।
গত ২ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনব্যাপি প্রশিক্ষণে নওগাঁ জেলা সদরের ২০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও প্রত্যেক উপজেলা থেকে ১০ জন করে প্রিন্ট মিডিয়ার উপজেলা প্রতিনিধি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৮২৪ ঘ.
|
|
|
|