প্রিমিয়ার লিগের শিরোপা আবাহনীর
|
 |
 |
 |
|
Wed 4 Jul 2012 4:29 AM BdST
|
ঢাকা, ৩ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড। মঙ্গলবার লিগের শেষ ম্যাচে আবাহনীর প্রয়োজন এক পয়েন্ট, মুক্তিযোদ্ধার জয়।
এই সমীকরণ নিয়ে মাঠে নেমে দু-দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অবশেষে স্নায়ুক্ষয়ী ম্যাচে ২-২ গোলে ড্র করে শিরোপার উল্লাসে মেতে উঠেছে আবাহনী লিমিটেড।
ড্রয়ের সুবাদে আবাহনীর ঝুলিতে জমা পড়েছে ৪৫ পয়েন্ট। তাই মাঝখানে এক মৌসুম পর আবারও শিরোপা এসেছে আবাহনীরই ঘরে। আর মুক্তিযোদ্ধাকে ৪৪ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।
লিগের পাঁচটি আসরের মধ্যে আবাহনীর এটি চতুর্থ শিরোপা। প্রথম তিনটি আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো নীল-আকাশী শিবির। মাঝখানে এক মৌসুম ছিলো শেখ জামালের।
কাছাকাছি এসে এবারও আবাহনী হারাতে বসেছিল শিরোপা। ১৬ মিনিটে গোল খেয়ে বসে তারা। ব্রাজিলীয় মিডফিল্ডার লিমা ডি সুজার কর্নার থেকে আরিফুল ইসলামের পা ঘুরে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার আলতো শটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা (১-০)।
ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত এই ব্যবধান ধরেও রাখে মুক্তিযোদ্ধা। অবশ্য আবাহনীর আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মানতে বাধ্য হয় তারা। তরুণ স্ট্রাইকার শাখাওয়াত হোসেন রনির গোলে সমতা নিয়ে আসে নীল-আকাশী শিবির (১-১)।
তিন মিনিটের ব্যবধানে আবার সানডের গোল, মুক্তিযোদ্ধার প্রথম শিরোপার আশায় উদ্বেল হয়ে ওঠা। লিমার ফ্রি কিক থেকে অফসাইডের ফাঁক গলে সানডে বেরিয়ে পা ছোঁয়াতেই বল ঠিকানা খুঁজে পায় আবাহনী জালে (২-১)।
৮৪ মিনিটে মুক্তিযোদ্ধার সে আশার গুঁড়ে বালি হয়ে যায় আবাহনী মিডফিল্ডার জাহিদ হোসেনের কৃতিত্বে। ঘানার মিডফিল্ডার ইব্রাহিমের লবে জাহিদ বল থামিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে হেডে লক্ষ্যভেদ করেন (২-২)।
শেষ পর্যন্ত এই ২-২ সমতা ধরে রেখে সাফল্যের আনন্দে ভেসে গেছে দেশের অন্যতম জনপ্রিয় দলটি।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এমআই_ ২২২৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|