মালয়েশিয়ায় আগুনে পুড়ে ৫ বাংলাদেশি নিহত
|
 |
 |
 |
|
Tue 3 Jul 2012 9:34 PM BdST
|
ঢাকা, ৩ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মালয়েশিয়ায় আগুনে পুড়ে পাঁচজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই ভাই রয়েছেন।
সোমবার রাতে মালয়েশিয়ার সেলানগর রাজ্যের তামান পুচং পারদানা এলাকার দোতালা একটি ভবনে সাত বাংলাদেশি থাকতেন। রাত তিনটার দিকে সেখানে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৌরভ বাবু, রুমন, আবদুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশীর ও তার ভাই মোহাম্মদ ফারুক। মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার অনলাইনের খবরে এদের নাম প্রকাশ করা হয়।
সেলানগর ফায়ার সার্ভিসের প্রধান মোহাম্মদ সানি হারউল বলেছেন, দোতলা ওই বাড়িতে সাত বাংলাদেশি থাকতেন। আগুন লেগে গেলে দুজন বের হতে পারলেও অন্যরা পারেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) সুলতানা লায়লা হোসেন সাংবাদিকদের জানান, সোমবার রাতে কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে আমরা জানতে পেরেছি। এতে পাঁচজন মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে আমরা এখনো বিস্তারিত তথ্য পাইনি।
তিনি জানান, কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে একটি দল ঘটনাস্থলে গেছেন। তারা পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাঠাবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/আরআই_ ১৫২৭ ঘ.
|
|
|
|