Real-time News Network

মাত্র ১৫ মিনিটে তোরেসের বাজিমাত

Mon 2 Jul 2012 8:54 PM BdST

rtnnক্রীড়া ডেস্ক, ২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইতালির বিপক্ষে মাত্র ১৫ মিনিটে স্পেন স্ট্রাইকার ফার্নান্দো তোরেস বাজিমাত করেছেন। পুরো আসরে শুধু একটি ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন। ওই ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।

আর ফাইনালে শেষ ১৫ মিনিটে নেমে একটি গোল নিজে করে এবং আরেকটি গোলের সহায়ক হলে স্পেন ৪-০ গোলের বড় জয়ে শিরোপা জয় করে। আর এতেই আসরে তিন গোল নিয়ে তোরেস জিতে নেন সোনার বুট। এরআগে ২০০৮ সালের ফাইনালে তার গোলেই স্পেন শিরোপা জয় করেছিল।

তোরেস ছাড়াও জার্মানির মারিও গোমেজ, ইতালির মারিও বালোতেল্লি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, রাশিয়ার এলান দাগোয়েভ ও ক্রোয়েশিয়ার মারিও মানজুকি তিনটি করে গোল করেন। তবে তাদের সরিয়ে তোরেস সোনার বুট জিতে নেন।

ইতালির বিপক্ষে দ্বিতীয়ার্ধে সেস ফেব্রিগেসের বদলি খেলতে নেমে ৮৪ মিনিটে গোল করেন তোরেস। পরে তার ক্লাব সতীর্থ জুয়ান মাতাকে দিয়ে একটি গোল করান। ছয়জনের গোল সমান হওয়ায় সবচেয়ে বেশি গোলের যোগান দেওয়া এবং সবচেয়ে কম সময় খেলার রেকর্ডগুলো আমলে নিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাতি হন চেলসির এই স্ট্রাইকার।

তোরেসের সমান গোলের যোগান দিয়েছেন জার্মানির গোমেজ। কিন্তু তিনি বেশি সময় খেলে তিন গোল করায় দ্বিতীয় হন। ২৮২ মিনিট খেলে তিন গোল করেছেন গোমেজ। কিন্তু তোরেস মোট ১৮৯ মিনিট খেলে সমানসংখ্যক গোল করেন।

পরপর দুটি ইউরোর ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ২০০৮ সালের ইউরো ফাইনালেও একটি গোল করেছিলেন তিনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১৪৫২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়