Real-time News Network

এবার আজহার আলীর শতকে আরও সুদৃঢ় পাকিস্তান

Mon 2 Jul 2012 5:02 AM BdST

rtnnক্রীড়া, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রথম টেস্টে ধরাশায়ী হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম দিনের মত বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন রোববারও রীতিমত স্বাগতিক বোলারদের শাসন করেছেন মোহাম্মদ হাফিজ, আজহার আলী, ইউনিস খানরা।

কলম্বোর সিংহলিজ স্টেডিয়ামে টস হেরে দ্বিতীয় দিন শেষে পাকিস্তান করেছে ৪ উইকেটে ৪৮৮ রান। এক উইকেটে ৩৩৪ রান থেকে তারা আজ ১৫৪ রান যোগ করে ৪৮৮ রান করে। ১৭২ রানে অপরাজিত থাকা ওপেনার মোহাম্দ হাফিজ মাত্র ৪ রানের জন্য ডাবল শতক মিস করেছেন। তবে ৯২ রানে অপরাজিত থাকা আজহার আলী শতক তুলে নিয়েছেন।

হাফিজ ব্যক্তিগত ১৯৬ রানে হেরাথের বলে বোল্ড হন। আর আজহার আলী ১৫৭ রান করে রনদিভের বলে কুলাসেকারার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। এরপর অভিজ্ঞ ইউনিস খান ৩২ রান করে আউট হয়েছেন। দিন শেষে অধিনায়ক মিসবাহ-উল হক ২৯ এবং আসাদ শফিক ১ রানে অপরাজিত আছেন।

বৃষ্টির কারণে রোববার মাত্র ৪৪ দশমিক ২ ওভার খেলা হয়েছে। এতেই পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ১৫৪ রান যোগ করেছে। তিনটির দুটি উইকেট পেয়েছেন হেরাথ। আর একটি পেয়েছেন রনদিভ।

তিন ম্যাচের সিরিজে গলেতে প্রথম টেস্টে ২০৯ রানের বড় জয়ে স্বাগতিক শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ২২৫৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়