Real-time News Network

খালেদার বিরুদ্ধে সারা দেশে মামলার হুমকি

Mon 2 Jul 2012 3:37 AM BdST

rtnnঢাকা, ১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম) -- প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

শনিবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া চট্রগ্রামে বন্যার্তদের ত্রাণ বিতরণকালে বলেন,  ‘পদ্মা সেতুর দুর্নীতিতে প্রধানমন্ত্রী ও তার পরিবার জড়িত।’

আগামী ২৪ ঘন্টার মধ্যে খালেদা জিয়ার ওই বক্তব্য  প্রত্যাহারের আহবান জানিয়ে আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, তা না হলে সারা দেশের আওয়ামী লীগ-যুবলীগের কর্মীরা আপনার বিরুদ্ধে মামলা করা শুরু করবে।

রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় নানক বলেন, খালেদা জিয়া মূর্খ মানুষ। বিশ্ব ব্যাংকের চিঠি আপনি পড়েননি। পড়লেও হয়তো অর্থ বোঝেননি। বিশ্ব ব্যাংক অর্থ যোগান দেবে না বলেছে। অর্থ যদি না দেয় তাহলে দুর্নীতি কোথা থেকে হলো?

নানক খালেদা জিয়ার ‘দুর্নীতির খতিয়ান’ তুলে ধরে বলেন, আপনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে কালো টাকা সাদা করেছিলেন। আপনার ছেলেরা অর্থ লুটপাটের জন্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। বাংলার জনগণ এগুলো ভুলে যায় নি।

এদিকে যুবলীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ মির্জা আজম বলেন, বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করেছে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

তিনি বলেন, খুব শীঘ্রই দুর্নীতি মামলায় খালেদার জেল হবে।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হারুনুর রশিদ বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়া নতুন করে এই মিথ্যাচার শুরু করেছেন।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মহিউদ্দীন মহি বলেন, যুবলীগের কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিলে রাজপথে খালেদা জিয়াকে প্রতিরোধ করবে।

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, খালেদা কটুক্তি করলে আমরা প্রয়োজনে আদালতে যাবো, রাস্তায় প্রতিরোধ করবো।

এছাড়া যুবলীগ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ থেকে শুরু হয়ে প্রেসক্লাব ঘুরে আবারো বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/আরআই_ ২১২৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’