Real-time News Network

বিশ্ব ব্যাংক ঋণ বাতিল করলেও সরকারের লজ্জা হয়নি: রিজভী

Mon 2 Jul 2012 3:01 AM BdST

rtnn ঢাকা, ১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী বলেছেন, বিশ্ব ব্যাংক সুস্পষ্টভাবে পদ্মা সেতু নির্মাণে সরকারের দুর্নীতির প্রমাণ পাওয়াতেই ঋণ চুক্তি বাতিল করেছে। এরপরও সরকারের লজ্জা হয়নি।

তিনি বলেন, সরকারের মন্ত্রী ও তাদের আত্মীয়স্বজনরা দুর্নীতিতে ব্যস্ত থাকার কারণেই দেশে এখন ভয়ানক অবস্থা সৃষ্টি হয়েছে। যার কারণে তারা শুধু এখন দেশে নয় আন্তর্জাতিকভাবেও বেহায়া হিসাবে পরিচিত পেয়েছে।

রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন,  শনিবার রাতে সন্দ্বীপ থেকে নির্বাচিত বিএনপির সাংসদ কামাল পাশার বাড়িতে পরিকল্পিতভাবে পুলিশ তল্লাশী চালায়, এই সময় তারা নাটক সাজিয়ে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করে।

তিনি বলেন, এই সময় সাংসদ কামাল পাশা ঢাকায় ছিলেন, অথচ তার নামে মিথ্যা বানোয়াট কল্পকাহিনী প্রচার করা হচ্ছে। শুধু তাই নয় এ ঘটনায় একটি মামলা দায়ের করে পুলিশ স্থানীয় বিএনপির নয়জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

এ ঘটনাকে উদ্দেশ্যপ্রনোদিত দাবী করে, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন রিজভী।

তিনি আরো বলেন, চট্রগ্রামসহ সারাদেশের পাহাড় ধস ও বন্যা কবলিত মানুষের জন্য সরকার কার্যকর পদক্ষেপ নিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সময়মত মানুষ সরকারি ত্রাণ সহায়তা পর্যন্ত পায়নি।

এসময় বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক আসাদুল কবির শাহিনসহ বিএনপির অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ২০৩৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’