Real-time News Network

সরকারের উচিত এখনই পদত্যাগ করা

Sun 1 Jul 2012 10:29 PM BdST

rtnn ঢাকা, ১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল করায় সরকারের সমালোচনা করে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, বিশ্বব্যাংক সরকারকে দুর্নীতিবাজ সার্টিফিকেট দিয়েছে। তাই আর একদিন ক্ষমতায় না থেকে সরকারের উচিত এখনই পদত্যাগ করা।

রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফেনীতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশে এখন দুর্যোগ চলছে। একের পর এক চুরি, ডাকাতি, খুন, লুটপাট, গুমের ঘটনা ঘটছে।

তিনি বলেন, ‘ভারত আমাদের তিস্তার পানি দেয়নি। কিন্তু ফেনী নদীর পানি একতরফাভাবে ভারতকে দেওয়া হয়েছে। এটা হতে পারে না। যা কিছু হবে, সমতার ভিত্তিতে হওয়া উচিত।’

বিরোধী দলের নেতা আরও বলেন, এই সরকার ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুম করেছে। এই সরকারের সময়ে ১২২ জনকে গুম করা হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। সরকার জড়িত থাকায় এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

বেগম জিয়া পদ্মা সেতু দুর্নীতিতে জড়িতদের  বিচার ও শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়ে বলেন আগামীতে ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু নির্মান করা হবে। পাহাড় দখল করে প্রতারণার মাধ্যমে যারা মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলে খালেদা জানান, আগামীতে এ সব গরীব মানুষকে সরিয়ে পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রামের খুলশী আকবর শাহ এলাকায় পাহাড় ধ্বসের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের  বিভিন্ন প্রশ্নের জবাবে বেগম জিয়া এসব কথা বলেন।

এ সময় পাহাড়ি এলাকার ঝুঁকি নিয়ে বসবসাকারীদের পূনর্বাসনের কথা জানিয়ে খালেদা জিয়া বলেন, পাহাড় দখল ও কেটে যারা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তাদেরও বিচার করা হবে।

চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন শেষে বেগম খালেদা জিয়া বেলা সাড়ে ১১টার দিকে খুলশী আকবর শাহ এলাকায় পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় হাজার হাজার ছিন্নমুল মানুষ বেগম জিয়াকে এক নজর দেখার জন্য সকাল থেকে অপেক্ষায় ছিলেন।

সরকার নিহত এসব গরীব মানুষের জন্য কোন উদ্যোগ নেয়নি এমন অভিযোগ করে বেগম খালেদা জিয়া বলেন, পাহাড় দখল করে যারা মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে আগামীতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বেগম খালেদা জিয়া।

এসময় বিভিন্ন পথ সভায় খালেদা জিয়া বলেন, এই সরকার আন্তর্জাতিকভাবে দুর্নীতিবাজ বলে প্রমাণিত হয়েছে। এই সরকার দুর্নীতিবাজ, ব্যর্থ ও লুটেরা সরকার। সরকার এই দুর্যোগের সময়ও জনগণের কথা ভুলে গিয়ে লুটপাটে ব্যস্ত।

বেগম জিয়া বলেন, ছাত্রলীগ, যুবলীগহ বিভিন্ন লীগের অত্যাচারে দেশের মানুষ আজ অসহায় হয়ে পড়েছে।

তিনি বলেন, সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আত্মীয় সবাই পদ্মা সেতু দুর্নীতির সাথে জড়িত। তাদের দুর্নীতির জন্য দেশের জনগণ ভুগছে।

খালেদা বলেন, দেশ ও দেশের গণতন্ত্র রক্ষার্থে এবং দেশের মানুষকে বাঁচাতে আগামী ঈদের পর বিএনপি কঠোর আন্দোলনের কর্মসূচি দেবে।

ওই কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য জনগণের প্রতি আহ্বান জানান বেগম জিয়া।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরী, আসলাম চৌধুরী, ডা. সাহাদাত হোসেনসহ দলের সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ২৬ জুন অতিবর্ষণে পাহাড় ধসে ওই পাহাড়ের পাদদেশে একই পরিবারের ৩ জনসহ ৭ জন মারা যান।

ওই দিন পাহাড় ও দেয়াল ধস এবং বজ্রপাতে চট্টগ্রামে নারী শিশুসহ মোট ২৫ জন মারা যায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/আরআই_ ১৬২০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’