রাজধানীতে ৩ যুবলীগ নেতা-কর্মী গুলিবিদ্ধ
|
 |
 |
 |
|
Sun 1 Jul 2012 9:29 PM BdST
|
ঢাকা, ১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজধানীর মহাখালীতে দলের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের তিনজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে রেলগেট সংলগ্ন যুবলীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ নেতা-কর্মীরা হলেন ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সদস্য মোহাম্মদ আলী এবং ৩৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের কর্মী নয়ন হোসেন।
চিকিত্সাধীন জাকির ও নয়ন সাংবাদিকদের বলেন, মহাখালীর রেলগেটের পাশে যুবলীগের ২০ নম্বর ওয়ার্ড কার্যালয়ে দুপুর ১২টার দিকে তারা বসেছিলেন। এ সময় আচমকা সন্ত্রাসীরা এ আক্রমণ চালায়।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুত্ফুল কবির বলেন, গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতরা যুবলীগের কর্মী বলে জানা গেছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এফএন/এমএম_১৫২৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|