Real-time News Network

প্রধানমন্ত্রীর চারপাশে চাটুকারে ভরে গেছে: ফারুক

Sun 1 Jul 2012 8:34 PM BdST

rtnnঢাকা, ১জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিরোধীদলের চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে হাসানুল হক ইনুর কুরুচি পূর্ণ বক্তব্য প্রত্যাহার না করা হলে, জনগণকে সাথে নিয়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

হাসানুল হক ইনুর উদ্দেশ্যে তিনি বলেন, আগেও আপনি আরো বেশ কয়েকবার এই ধরনের শিষ্ঠাচার বর্হিভুত বক্তব্য দিয়েছিলেন। যদি শালীনভাবে কথা বলতে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দিন।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বদেশ মঞ্চ আয়োজিত খালেদা জিয়ার বিরুদ্ধে মহাজোট নেতা ইনুর শিষ্টাচার বর্হিভূত বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, প্রধানমন্ত্রীর চারপাশ চাটুকারে ভরে গেছে। ইনু তাদের মধ্যে একজন। আর এ সব চাটুকাররা প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে দেশকে পিছিয়ে দিচ্ছে কিন্তু তিনি তা অনুভব করছেন না।

বিশ্বব্যাংক পদ্মা সেতুর চুক্তি বাতিল করে সরকারকে দুর্নীতিতে সার্টিফিকেট দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, কুইক রেন্টালের নামে বিদ্যু উৎপাদনের নামে যারা জনগণের কষ্টের টাকা লুট করেছে তাদের বিচার করা হবে।

জ্বালানী উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, কুইক রেন্টাল নিয়ে সমালোচনাকারী  দেশদ্রোহী নয়, এই ব্যবস্থাকে সমর্থন দিয়ে আপনি সবচেয়ে বড় দেশদ্রোহী হয়েছেন।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরীন খান,খালেদা ইয়াসমিন,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ১৪২৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’