বদর বাহিনীর অধিকাংশ ছিল ছাত্রশিবিরের: মুনতাসির
|
 |
 |
 |
|
Sun 1 Jul 2012 7:57 PM BdST
|
ঢাকা, ১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)--মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ইতিহাসবিদ মুনতাসির মামুন।
রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে তিনি তার জবানবন্দি দেন।
জবানবন্দিতে সাক্ষী মুনতাসির মামুন বলেন, ১৯৭১ সালে জামায়াতের নেতারা বাঙ্গালীদের হত্যার জন্য লাইসেন্স দিয়েছেন।
তিনি বলেন, রাজাকারসহ বিভিন্ন শান্তি কমিটির নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে কর্মীদের উৎসা, উদ্দীপনা দিয়েছেন। তাতে মনে হয়েছে তারা বাঙ্গালীদের হত্যার জন্য লাইসেন্স দিয়েছেন। এসব হত্যাকান্ড চালালে তাদের যে শাস্তি হবে সে বিষয়টিও তাদের নিশ্চিত করেছেন নেতারা।
সাক্ষী বলেন, আল বদর বাহিনীর অধিকাংশ সদস্যই ছিল ছাত্রশিবিরের কর্মী। কতোটা মনুষত্ব বিবর্জিত হলে ছাত্ররা শিক্ষকদেরকে মিথ্যা কথা বলে গাড়ীতে করে নিয়ে হত্যা করতে পারে। এটা খুবই আশ্চর্যের বিষয় এবং ইতিহাসে নজিরবিহীন বলে জানান গোলাম আযমের বিরুদ্ধে প্রথম সাক্ষী মুনতাসির মামুন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুনতাসির মামুন তার জবাবন্দিতে এসব কথা বলেন।
তিনি বলেন ১৯৭১ সালের হত্যা, ধর্ষন গুম, অগ্নি সংযোগ লুটের কথা স্মরণে আসলে এখনো গা শিউরে ওঠে। তিনি আরো বলেন, ওই সময় পাকিস্তানি বাহিনীদেরকে যদি হত্যাযজ্ঞে বা পাকিস্তানের দোসরদের বিভিন্ন কর্মে বাংলাদেশি বিভিন্ন দলের লোকেরা সহযোগিতা না করতে তাহলে তারা আমাদের দেশে এতো ধ্বংস যজ্ঞ চালাতে পারতো না।
মুনতাসির বলেন, আর আমরা ৯ মাস সময়ের আগে মুক্তিযুদ্ধে জয়ী হতে পারতাম। তিনি বলেন ১৯৭১ সালের ২৫ মার্চের পর থেকে যে দলগুলো পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে এবং তাদের প্রতিনিধি তৎকালীন পূর্বপাকিস্তানের সামরিক জান্তাকে কিভাবে সহযোগিতা করেছিলো। পাকিস্তানীদেরকে সহযোগিতায় যারা অন্যতম ভুমিকা পালন করেছে তাদের মধ্যে বাংলদেশের জামায়াতে ইসলামীর ভুমিকা ছিল অন্যতম।
সোয়া দু ঘন্টার জবানবন্দির পর তার অসামাপ্ত বক্তব্য শেষে ট্রাইব্যুনাল ২ টা পর্যন্ত মুলতবি করেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৩৫২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|