Real-time News Network

বিএনপি জামায়াত ক্ষমতায় গেলে নৈরাজ্য বাড়বে: প্রধানমন্ত্রী

Sun 1 Jul 2012 4:58 AM BdST

rtnn টাঙ্গাইল, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার নির্বাচনী ওয়াদা একে একে পালন করে যাচ্ছে। সেই সাথে তার দল আগামীতে ক্ষমতায় গেলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

টাঙ্গাইল ও জামালপুরের মধ্যে ৪০ কিলোমিটার দীর্ঘ রেললাইনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সেখানে দুটি পথসভা ও দুটি জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরে টাঙ্গাইলের ভুয়াপুর ও হেমনগরে দু’টি স্টেশন উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুকে বহুমুখী সেতু হিসেবে নির্মাণে সকল বাধা দূর করতে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করে।

তিনি বলেন, এ অঞ্চলের জনগণকে বঙ্গবন্ধু সেতুর সুবিধা দিতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশের সাথে তারাকান্দি রেললাইনকে সংযুক্ত করার প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু পরবর্তী সরকার ক্ষমতায় এসে জনকল্যাণে গৃহীত কমিউনিটি ক্লিনিকসহ অন্যান্য অনেক প্রকল্পের মতো এর কাজও বন্ধ করে দেয়।

আওয়ামী লীগের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ মানেই সার্বিকভাবে দেশের উন্নয়ন। আর বিএনপি মানেই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি ও অর্থ পাচার। ভবিষ্যতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় গেলে দেশে  সন্ত্রাস ও নৈরাজ্য বাড়বে।

এ সময় বর্তমান সরকারের গৃহীত অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে এবং সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে তার দলকে পুনরায় সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, গত সাড়ে তিন বছরে দেশের সার্বিক দারিদ্র্য ১০ শতাংশ কমেছে। কেবলমাত্র আওয়ামী লীগই পারে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে টাঙ্গাইল সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। আর এ সরকারের আমলে এ জেলাকে সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এদিকে, বিকেলে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার গণময়দানে অপর এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সেখানে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গীবাদের মদতদাতারা যাতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে সেজন্য আপনাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং দলকে সংগঠিত করতে হবে। তা না হলে দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রগতি ব্যাহত হবে।’

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সারাদেশে রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে পৃথক রেলপথ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল রুটে একটি কমিউটার ট্রেন সার্ভিস চালু এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে। আর ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ কাজ ২০১৩ সালের মধ্যে সম্পন্ন করা হবে।

মুদ্রাস্ফীতি এখন নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের আয় বেড়েছে এবং তাদের ক্রয়ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। কৃষকদের সহায়তায় কৃষি ক্ষেত্রে ভর্তুকি দেয়া হচ্ছে।

বিদ্যুৎ সংকট মোকাবেলায় তাঁর সরকারের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত সাড়ে তিন বছরে বিদ্যুতের মোট উৎপাদন ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নতুন ২৬ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে। সরকার প্রতিটি নাগরিকের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যেকে বাড়ি পাবে, কেউ গৃহহীন থাকবে না বলেও দাবি করেন তিনি।

এসব সমাবেশ ও পথসভায় আরো বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য এবং সংস্কৃকি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, মুরাদ হাসান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও এনামুল হক শামীম, বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যোগাযোগ ও রেল মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/এইচএ/আরআই_ ২২৫৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’