Real-time News Network

এখন দুই কান কাটা সরকারের অধীনে আছি: আব্বাস

Sat 30 Jun 2012 10:55 PM BdST

rtnn ঢাকা, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের কাছে কোনো নৈতিকতা আশা করা যায় না। কারণ আমরা এখন দুই কান কাটা সরকারের অধীনে আছি।

আব্বাস বলেন, বর্তমান সরকারের কাছে থেকে দুর্নীতির নতুন সংজ্ঞা লেখা যেতে পারে যে,  দূর্নীতি কত প্রকার ও কি কি।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ লাখাই উপজেলার জাতীয়তাবাদী ফোরাম, আয়োজিত ‘অপহরণ, গুম, ও রাষ্ট্রের দায়িত্ব’ শীর্ষক আলোচনায় সভায়  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ইলিয়াস আলীর ফেরতের দাবিতে এসব কথা বলেন।

তিনি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের সময় শেষ হয়ে এসেছে। বিএনপির বিরুদ্ধে আর দশটা মামলাও দিতে পারবেন না। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীকে বাচাল বলেছেন। তাতেই বোঝা যায় যে বর্তমান সরকারের আয়ু আর বেশিদিন নেই।

তিনি বলেন, বিএনপির সাচ্চা নেতা -কর্মীদের আর পালিয়ে থাকার সুযোগ নেই। পালিয়ে থাকলে তাদের মেরে গুম করে ফেলা হবে। তাই তিনি সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানান।

নিজের দলকে উদ্দেশ্য করে বলেন, কৌশলগত কারনে আমাদের পলাতক থাকতে হবে যারা এমন কথা বলেছেন তারা বিএনপির প্রতি অন্যায় ও অবিচার করেছেন। আসলে কৌশলটা আওয়ামী লীগের স্বার্থে ছিল, বিএনপির নয় বলে মনে করেন এ নেতা।

আব্বাস বলেন, ইলিয়াস আলীকে দুর্নীতি না রাষ্ট্রের কারণে গুম করা হয়েছে তা দেশবাসী জানে। অনেকেই বলছেন যে ইলিয়াসের গুম ঘটনায় আন্দোলন স্থগিত হয়ে গেছে। তিনি বলেন, এ আন্দোলন স্থগিত হয় নি, আর হবেও না যতদিন না পর্যন্ত এর বিচার না হবে।

অনুষ্ঠানে ইলিয়াস আলীকে ফেরতের দাবীতে বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যে সরকার নিজেই খুন, গুম করে সে সরকারের আর কি দায়িত্ব থাকতে পারে? আর রাষ্ট্রের দায়িত্ব মানেই সরকারের দায়িত্ব।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ইলিয়াস আলী গুমের সঙ্গে জড়িতদের বিচার হবে বলে আমি মনে করি না। ক্ষমতায় গেলে আমরা সব ভুলে যাই।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গুমের তালিকায় আরো অনেকের নাম ছিল। দেশব্যাপী সারা বিশ্বে ইলিয়াস আলীর গুমের প্রতিবাদের ঝড় ওঠায় আপাতত অন্যরা নিরাপদ। তাই যারা জেল থেকে সদ্য বেরিয়েছেন তারা কিছুটা নিরাপদে আছেন। তবে সরকারের গুমের সিদ্ধান্ত এখনো বন্ধ হয়ে যায়নি। ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার সরকার তার সবই করছে।

আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সদরুল আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব নেতা রুহুল কবির রিজভী আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, অলিউল্লাহ নোমান প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএইচ/আরআই_ ১৬৪৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’