তত্ত্বাবধায়ক ১৬ কোটি মানুষের দাবি
|
 |
 |
 |
|
Sat 30 Jun 2012 9:45 PM BdST
|
ঢাকা, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- গণতন্ত্রের নামে দেশে একদলীয় শাসন চলছে বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান বলেছেন, গণতন্ত্রের নামে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে সমগ্র দেশব্যাপী “গণস্বাক্ষর কর্মসূচী”র উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম গণমাধ্যমকেও ধ্বংসের অপচেষ্টা চলছে। কোনো সাংবাদিক হত্যার বিচার হচ্ছে না। গুম, হত্যা ও নির্যাতন আজ গোটা সমাজে ছড়িয়ে পড়েছে। জীবনের কোনো মূল্য নেই।
তিনি বলেন, এক দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পরিকল্পনা করেছে সরকার। কিন্তু তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন আজ দেশের ১৬ কোটি মানুষের দাবী হয়ে দাড়িয়েছে।
মাহবুবুর রহমান বলেন, দূর্নীতিতে ছেয়ে গেছে গোটা দেশ। পদ্মা সেতুর দূর্নীতির কারনে বিশ্বব্যাংক তাদের সাহায্যের হাত বন্ধ করে দিয়েছে।
সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অবঃ) মুহাম্মদ হানিফ, হেলেন জেরিন খান, জাগপা মহাসচিব খন্দকার লূৎফর রহমান প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএইচ/আরআই_ ১৫৪১ ঘ.
|
|
|
|