Real-time News Network

অস্ট্রেলিয়ায় দুর্লভ কচ্ছপ মারা যাচ্ছে

Sat 30 Jun 2012 7:56 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অস্ট্রেলিয়ার উত্তর উপকূলীয় এলাকায় দুর্লভ সবুজ  কচ্ছপ মারা গেলেও এর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা।

গত এক সপ্তাহে ওই বিরল প্রজাতির অন্তত সত্তরটি কচ্ছপ মারা গেছে। মারা যাওয়ার পর এদের মৃতদেহগুলো সৈকতে ভেসে আসে।

উদ্ধারকর্মীরা প্রায় ১০ টি কচ্ছপকে হেলিকপ্টারে করে ফের সমুদ্রে ছেড়ে দিয়েছে। ৬২টি কচ্ছপের মৃত্যু নিশ্চিত করেছে উদ্ধারকর্মীরা।

ধারণা করা হচ্ছে সমুদ্রে কোনো দূষণের ফলে কচ্ছপগুলো সৈকতে চলে আসছে।

কুইন্সল্যান্ড পার্ক ও ওয়াইল্ডলাইফ সারভিসের ব্যবস্থাপক মারটি ম্যাক লাফলিন জানিয়েছেন, ভেসে আসা কচ্ছপের যত্ন নেয়া হচ্ছে তবে অসুস্থ হবার কোনো লক্ষণ তাদের মধ্যে পাওয়া যায়নি।

এমনকি কচ্ছপগুলোর দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সমুদ্রের পানি পরীক্ষা করে কোনো রাসায়নিক বিষক্রিয়া পাননি বিজ্ঞানীরা।

তারপরও এভাবে দলে দলে কচ্ছপগুলোর সৈকতে এসে মারা যাওয়ার ঘটনাকে তারা রহস্যজনক বলে মনে করছেন।

দক্ষিণ টাউন্সভিলের সৈকতে এধরনের সবুজ কচ্ছপগুলো আত্মহত্যা করতে আসছে কিনা এমন প্রশ্নও তুলেছেন পরিবেশবিদরা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৩৪৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল