Real-time News Network

দুর্নীতিবাজদের রক্ষায় দুদক ব্যস্ত রয়েছে: রফিক

Sat 30 Jun 2012 7:38 PM BdST

rtnnঢাকা, ৩০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)--  দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি দমন না করে দুর্নীতিবাজদের রক্ষায় ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

তিনি বলেন, জনগণ যাতে সরকারের দুর্নীতিবাজ নেতাদের সংবাদ জানতে না পারে সেজন্য দুদকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণসহ নিরাপদ আবাসন পুনর্বাসনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল এ মানবন্ধনের আয়োজন করে।

ব্যারিস্টার রফিক বলেন, সম্প্রতি পাহাড় ধসে এতগুলো মানুষ মারা গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত পুনর্বাসনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। মানুষের নিরাপত্তা নিয়ে এই সরকারের কোনো মাথা ব্যথা নেই।

জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মন্তব্য করে তিনি বলেন, সংবিধানে বলা হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তাছাড়া মানুষ প্রতিনিয়ত বিচার বহির্ভূত হত্যার স্বীকার হলেও এসবের কোনো বিচার হয় না বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র এই নেতা।

পদ্মাসেতু দুর্নীতিতে জড়িতদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, বিশ্ব ব্যাংক ইতিমধ্যে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল ঘোষণা করেছে। এই সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক যে দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে তাতে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা ওই দুর্নীতির সাথে জড়িত রয়েছে।

তিনি বলেন, সরকার বিশ্ব ব্যাংকের অভিযোগের সঠিক জবাব দিলে এবং এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করা হলেই বুঝা যাবে তারা দুর্নীতির সাথে আপোষ করেনি।

ব্যারিস্টার রফিক বলেন, বিচার বিভাগ বলেন আর আইন বিভাগ বলেন সবখানে এখন নৈরাজ্য সৃষ্টি হয়েছে। বিচারপতিরা এখন আর স্বাধীনভাবে কাজ করতে পারে না।

খালেদা জিয়া মাইনাস হবে-জাসদের সভাপতি হাসানুল হক ইনুর এমন মন্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, কে মাইনাস হবে তা সময় হলেও বুঝা যাবে। জনগণ ভোটের মাধ্যমে এর কড়া জবাব দেবে।

‘কুইক রেন্টালের সমালোচকরা রাষ্ট্রদ্রোহী’ জ্বালানি উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদের তিনি বলেন, নিজেদের লোকদের দুর্নীতির ঘটনা আড়াল করতে জ্বালানি উপদেষ্টা এমন মন্তব্য করেছেন।

সংগঠনের সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপুর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম তামান্না ও জিয়া সৈনিকের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/একেএ/আরআই_ ১৩৩২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’