Real-time News Network

আসামে বন্যায় ঘর-বাড়ি ছেড়েছে ৯ লাখ মানুষ

Fri 29 Jun 2012 6:14 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কয়েক দিনের টানা বর্ষণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা কবলিত এ অঞ্চল থেকে অন্তত নয় লাখ মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচ জন নিরাপদ আশ্রয়ে পারি জমানোর সময় নদীতে নৌকা ডুবে মারা গেছে।

জানা গেছে, আসামের ২৭ জেলার অন্তত ২১টি বন্যার কবলে পড়েছে। এসব এলাকায় দিন দিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।  ১৯৯৮ সালের পর আসামে এটি সবচেয়ে বড় বন্যা।

আসামের কৃষিমন্ত্রী নিলামনি সেন ডেকার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ১৯৯৮ সালের পর আসামে সবচেয়ে ভয়াবহ বন্যা এটি। এবারের বন্যায় এ পর্যন্ত অন্তত নয় লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তাদের অধিকাংশ বিভিন্ন উঁচু জায়গা ও উদ্ধাস্তু শিবিরে আশ্রয় নিয়েছে।

আসামের স্বাস্থ্যমন্ত্রী হিমান্ত বিশ্বাস শর্মা জানিয়েছেন, ব্রহ্মপুত্রসহ অধিকাংশ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করছে।

এদিকে, প্রতিবেশী দেশ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টানা কয়েক দিনের ভারি বর্ষণ ও বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/এসআই_ ১২০৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল