Real-time News Network

৩০ বছর পর নিজভূমে গুপ্তচর সুরজিৎ

Thu 28 Jun 2012 6:17 PM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ২৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ভারতীয় নাগরিক সুরজিৎ সিং ৩০ বছর জেল খেটে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন। গুপ্তচর বৃত্তির দায়ে পাকিস্তানের সামরিক আদালত তার যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

এরপর ১৯৮০ সাল থেকে সুরজিৎ সিং পাকিস্তানের জেলে ছিলেন। ২০০৫ সালে তার যাবজ্জীবনের মেয়াদ শেষ হয়। বৃহস্পতিবার সকালে মুক্তির পরপরই তাকে ওগাহ সীমান্ত দিয়ে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

পাঞ্জাব প্রদেশের প্রিজন বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ’৬৯ বছর বয়সী সুরজিৎ সিংকে বৃহস্পতিবার ভোরে লাহোরের কট লাখপাট জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এরপর সুরজিৎ সিংকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় ওগাহ সীমান্তে নিয়ে যাওয়া হয়। প্রক্রিয়া শেষে সেখানে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।’

এছাড়া ভারতীয় ও পাকিস্তানের টেলিভিশনে দেখা গেছে, জেল থেকে মুক্তির পর প্রিজন ভ্যানে করে সুরজিৎ সিংকে সীমান্তে এনে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, ওগাহ বর্ডারে একটি দল ৩০০ জেলের সাথে আজ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে সুরজিৎ সিংকেও গ্রহণ করে।

সুরজিৎ সিংয়ের মুখপাত্র ওয়েজ শেখ বুধবার গণমাধ্যমকে জানান, পাকিস্তানে সামরিক জিয়াউল হকের শাসনামলে ভারতীয় নাগরিক সুরজিৎ সিংকে দেশটিতে গুপ্তচর বৃত্তির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে।

এরপর ১৯৮৫ সালের সামরিক আইনে তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খানের আমলে তা কার্যকর হয়।

পাকিস্তানের জেলে সুরজিৎ সিং মোট ৩০ বছর কাটিয়েছেন। জেল সূত্র জানায়, মুক্তির আদেশের পর সুরজিৎ সিং কট লাখপাট জেলে অন্যান্য বন্দিদের সাথে বৈঠক করেন। এ সময় তাকে বন্দিদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

দীর্ঘদিনে যুবক সুরজিৎ সিংয়ের দাঁড়িতে এখন পাক ধরেছে। সুরজিৎ জেলের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, তিনি তার পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে উদগ্রীব হয়ে আছেন। ওগাহ সীমান্তের আটারি বর্ডারের ভারতীয় অংশে ছেলে কুলিন্দার সিংসহ পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে।

কুলিন্দর সিং বলেন, ‘শেষ পর্যন্ত তিনি (পিতা) মুক্তি পাওয়ায় আমরা খুব খুশি। এটা আমাদের জন্য অনেক বড় উৎসবের।

অবশ্য প্রথমে গণমাধ্যমে প্রকাশ পায়, পাকিস্তান সরকার আরেক ভারতীয় নাগরিক সরাবিত সিংকে মুক্তি দিয়েছে। তবে প্রেসিডেন্টের মুখপাত্র বিষয়টি পরিষ্কার করেন যে, সরাবিত নয় সুরজিৎ সিংকে পাকিস্তান মুক্তি দিয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১২১৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল