ট্রাইবেকারে পর্তুগালকে হারিয়ে ফাইনালে স্পেন
|
 |
 |
 |
|
Thu 28 Jun 2012 4:19 PM BdST
|
ক্রীড়া ডেস্ক, ২৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বুধবার টাইব্রেকারে ৪-২ গোলে পর্তুগালকে হারায় তারা।
ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো পক্ষই গোল না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টিতে স্পেনের পক্ষে গোল করেন আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, সার্জিও রামোস ও সেস ফ্যাব্রিগাস। তবে গোল করতে ব্যর্থ হন জাভি আলনসো।
অন্যদিকে পর্তুগালের পক্ষে পেপে ও নানি গোল করলেও ব্যর্থ হন জোয়াও মৌতিনহো ও ব্রুনো আলভেস।
তবে উভয়পক্ষই পেনাল্টি শ্যুটের প্রথম সুযোগটি নষ্ট করে। প্রথম দুটি স্পট কিক রুখে দেন দুই দলের গোলরক্ষক রুই প্যাট্রিসিয়া ও ইকার ক্যাসিয়াস। আলোনসোকে ঠেকিয়ে দেন প্যাট্রিসিয়া। অন্যদিকে মৌতিনহোকে রুখে দেন ইকার ক্যাসিয়াস।
এছাড়া পর্তুগালের পক্ষে ব্রুনো আলভেসের নেওয়া চতুর্থ শটটি গোলপোস্টের ফ্রেমে প্রতিহত হয়। স্পেনের পক্ষে পঞ্চম পেনাল্টি কিকটি নেন ফ্যাব্রিগাস। তার শট প্যাট্রিসিয়াকে পরাস্ত করা মাত্রই উৎসবে মেতে ওঠে লা রোজা শিবির।
জয়ের ফলে এই নিয়ে পরপর তিনটি বড় প্রতিযোগিতায় ফাইনালে ওঠার কৃতিত্ব দেখাল দেল বস্কের শিষ্যরা।
ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হবে জার্মানি ও ইতালি। এই দুদলের মধ্যকার বিজয়ীর সাথে আগামী ১ জুলাই ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
রিয়েল-টাইম নিউজ ডকটম/ওয়েবসাইট/এমএম/এমআই_ ১০১৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|