Real-time News Network
সাগর-রুনি খুন:

মাহফুজুরসহ খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

Thu 28 Jun 2012 5:03 AM BdST

rtnnমানিকগঞ্জ, ২৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঢাকায় মানববন্ধনে সাংবাদিক নেতাদের ওপর এটিএন বাংলার কর্মীদের হামলার প্রতিবাদ, মাহফুজুর রহমানসহ সাগর-রুনির খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

বুধবার বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

এরপর তারা স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন পালন করা হয়। এতে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাব সভাপতি নুরতাজ আলম বাহার, সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু, সাংবাদিক সমিতির সভাপতি সাব্বিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই/আরআই_ ২৩০০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন