Real-time News Network

বিকেএমইএ’র নির্বাচন ১৫ সেপ্টেম্বর

Thu 28 Jun 2012 4:57 AM BdST

rtnnনারায়ণগঞ্জ, ২৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০১২-১৪ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় বিকেএমইএ কার্যালয়ে এক সভায় এ তারিখ ঘোষণা করেছে বিকেএমইএ’র নির্বাচন পরিচালনা বোর্ড।

সভায় বিকেএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইউব, নির্বাচনী বোর্ডের দুই সদস্য প্রবীর কুমার সাহা ও এম সোলায়মান এবং বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী উপস্থিত ছিলেন।

বিকেএমইএ’র সচিব সুলভ চৌধুরী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর বিকেএমইএ’র নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন নির্বাচন পরিচালনা বোর্ড। ১৭ জুলাই ভোটার হওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, আগামী ৬ থেকে ১১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১২ আগস্ট মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ১৪ আগস্ট বাছাই সম্পন্ন করে ২ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ সেপ্টেম্বর।

সুলভ চৌধুরী বলেন, এদিকে যারা পূর্বে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র সংগ্রহের ফি লাগবে না। যারা পূর্বে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তারা পূর্বের মনোনয়নপত্র ও মানি রিসিট জমা দিলে নতুন মনোনয়নপত্র পাবেন।

উল্লেখ্য, আগামী ৭ জুলাই বিকেএমইএ’র ২০১২-১৪ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনকে কেন্দ্র করে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

কিন্তু, ভোটার তালিকা নিয়ে দুই সদস্যের আপত্তির কারণে গত ৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে নির্বাচনের তারিখ ২ মাস পিছিয়ে দেয়। পরে ৫ জুন সভা করে নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচন কার্যক্রম স্থগিত করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই/আরআই_ ২২৪৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ