Real-time News Network

পল্লীকবির আসমানীকে ঢাকায় স্থানান্তর

Thu 28 Jun 2012 4:17 AM BdST

rtnnফরিদপুর, ২৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পল্লীকবি জসীম উদ্‌দীনের আসমানী কবিতার আসমানীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার সকালে আসমানীর জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশের পর বিকেল ৩টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আসমানীকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

বুধবার সাড়ে ১০টার দিকে মেডিসিন বিভাগের দুই নম্বর ইউনিটের অধীনে মহিলা পেইং বেডে (১০ নম্বর শয্যা) চিকিৎসাধীন আসমানীর অবস্থা পর্যবেক্ষণ শেষ জরুরি সভায় তাকে ঢাকায় স্থানান্তরের এ সিদ্ধান্ত নেয় গঠিত সাত সদস্যের মেডিকেল বোর্ড।

গত ২৪ ঘণ্টায় আসমানীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার সার্জিক্যাল ইন্টারভেশনও (স্ট্রোকের ফলে মস্তিষ্কের যেখানে রক্তক্ষরণ হয়েছে সেখানে অস্ত্রপচার করা) লাগতে পারে। এ সুযোগ ফরিদপুরে না থাকায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

পল্লীকবি জসীম উদ্‌দীনের আসমানী কবিতার কেন্দ্রীয় চরিত্র আসমানী। ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে তিনি বসবাস করছেন। তাঁর বর্তমান বয়স ৯০।

অসুস্থ হয়ে পড়লে গত শনিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে আসমানীকে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় রোববার দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই/আরআই_ ২২১৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন