Real-time News Network

ছাত্রলীগের নিষেধাজ্ঞা ভেঙে ক্যাম্পাসে ইবি ছাত্রদলের মিছিল

Wed 27 Jun 2012 2:41 AM BdST

rtnnইবি, ২৬ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

সকাল সাড়ে ৮টায় ইবি ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের নেতৃত্বে মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ শেষে থানা গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ইবির ভিত্তি প্রস্তর চত্বরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় বক্তব্য রাখেন- সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, আনিসুল ইসলাম, ইমামূল হাছান আদনান, ওমর ফারুক, তুহিন আলী, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ্ম সম্পাদক সিরাজুল, সাব্বির, রঞ্জু, শাহেদ, রাসেল, কামরুল প্রমুখ।

সমাবেশ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীম, সাংগঠনিক সম্পাদক আনিসুল তালুকদার খোনকসহ সকল নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও রিমান্ডের নামে নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।

উল্লেখ্য, বর্তমান মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ছাত্রদলের কর্মসূচি পালনে ছাত্রলীগের অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে। তবে মাঝেমধ্যেই তারা এই নিষেধাজ্ঞা ভেঙে কর্মসূচি পালনের চেষ্টা করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/এমআই_ ২০৪১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর