Real-time News Network

বিনিয়োগ বাড়াতে সৌদি বাদশাহকে খালেদার আহবান

Wed 27 Jun 2012 12:43 AM BdST

rtnn ঢাকা, ২৬ জুন(রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি আরবকে আহবান জানিয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দলের ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী এ তথ্য জানিয়ে সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি বাদশাহ আব্দুল্লাহকে অনুরোধ করেছেন বেগম জিয়া।

তিনি বলেন, খালেদা জিয়ার সৌদি আরব সফরের সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও মুসলিম বিশ্বের ঐক্য নিয়েও দুই নেতার মধ্যে কথা হয়।

মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক সৌদি আরবের সফর নিয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, বৈঠকে বেগম জিয়া সৌদি আরবে অবস্থানরত অবৈধ বাংলাদেশীদের জন্য আকামার দরজা খুলে দেওয়ার জন্য বাদশাকে অনুরোধ জানান।

এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শমসের মুবিন বলেন, আকামা বিষয়ে বাদশা’র সাথে বেগম জিয়ার বৈঠক ফলপ্রসূহ হয়েছে, এখন সরকারের সদিচ্ছার ওপর তার বাস্তবায়ন নির্ভর করছে।

শমসের মুবিন চৌধুরী বলেন, প্রয়াত সৌদি যুবরাজ নায়েফের জানাযায় বেগম জিয়ার প্রতিনিধি হয়ে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। তাঁর জানাযায় অংশ নেওয়ার জন্য মক্কার গর্ভনর প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে সৌদি আরবের কারো সাথেই বেগম জিয়ার আলাপ আলোচনা হয়নি।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি কটূনৈতিক খালাফ হত্যা নিয়ে আনুষ্ঠানিক কোন কথা হয়নি তবে তাদের কর্মকর্তা ও কর্মচারি পর্যায়ে এই নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে।

ওআইসির মহাসচিবের সাথে বেগম জিয়ার কী নিয়ে বৈঠক হয়েছে এমন প্রশ্নের জবাবে মারুফ কামাল খান সোহেল বলেন, বৈঠকে মহাসচিব বেগম জিয়াকে রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশকে মানবাধিকারের দিকটি বিবেচনার আহ্বান জানান।

তিনি আরো বলেন, এ সময় বেগম জিয়া তার কথার সাথে একমত হয়ে বাংলাদেশের ভৌগলিক ও জনসংখ্যা সমস্যার কথাও তার সামনে তুলে ধরেন।

রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ওআইসিকে উদ্যোগ নেয়ার জন্য তিনি মহাসচিবকে আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসরেন উপদেষ্টা রিয়াজ রহমান।

উল্লেখ্য, সৌদি বাদশার আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসেবে গত ১৫ জুন স্বাস্থ্য পরীক্ষার জন্য জেদ্দা যান বেগম জিয়া। এরপর তিনি মক্কায় গিয়ে পবিত্র ওমরা পালন করেন।

এরপর রিয়াদের কিং ফয়সল স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গত ২৫ জুন তিনি দেশে ফিরে আসেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/আরআই_ ১৮৩৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার