বৃষ্টিতে চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস বন্ধ
|
 |
 |
 |
|
Wed 27 Jun 2012 12:01 AM BdST
|
চট্টগ্রাম, ২৬ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- টানা বর্ষণের সাথে জোয়ারের পানি মিলে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাটু পানি থেকে কোমর পানিতে তলিয়ে গেছে নগরীর নিচু এলাকা।
মঙ্গলবার সকাল থেকে টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। নগরীর হালিশহর, চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, ষোলশহর, শুলকবহর, কাতালগঞ্জসহ অধিকাংশ এলাকার সড়কসহ বাড়িঘরে পানি উঠে গেছে। বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছে যানবাহনসহ কর্মব্যস্ত জনগণ।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দর বহিঃনোঙরে গত পাঁচদিন ধরে জাহাজ থেকে পণ্য লাইটারিং কাজ বন্ধ রয়েছে। স্থবিরতা নেমে এসেছে বন্দরের কার্যক্রমে।
সাগর উত্তাল থাকায় বন্দর বহিঃনোঙর থেকে জাহাজগুলো বন্দর জেটি প্রবেশ করতে পারছে না। মঙ্গলবারও বন্দর বহিঃনোঙর থেকে কোনো জাহাজ জেটিতে প্রবেশ করেনি। সেখানে ২৮টি জাহাজ বন্দর জেটিতে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৭৫৮ ঘ.
|
|
|
|