জিম্বাবুয়ের ঘরেই ত্রিদেশীয় শিরোপা
|
 |
 |
 |
|
Mon 25 Jun 2012 4:15 AM BdST
|
ক্রীড়া ডেস্ক, ২৪ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
হারারেতে টস জিতে ব্যাট নেওয়া দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ১৪৬ রান করে। আর জিম্বাবুয়ে ১৭ বল ও ৯ উইকেট হাতে রেখে ১৫০ রান করে শিরোপা জয়ের উৎসব করে। দলের এই জয়ে মূল ভূমিকা রাখেন অধিনায়ক ব্রেন্ডন টেইলর এবং হ্যামিলটন মাসাকাদজার ১১৮ রানের অপরাজিত জুটি।
টেইলর তার অপরাজিত ৫৯ রান করতে ৪১ বল খরচায় ৬টি চার ও একটি ছক্কা হাকান। আর পুরো সিরিজে ধারাবাহিক পারফর্ম করা মাসাকাদজা ৫৮ রান করতে খেলেন ৫০ বল, ৬ চার ও ২ ছক্কা রয়েছে তাতে। ক্রিস মরিসের বলে একমাত্র আউট হওয়া উদ্বোধনী ব্যাটসম্যান ভুসি সিবান্দা করেন ২৩ রান।
এরআগে ডু প্লেসিসের ৬৬ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে করে ১৪৬ রান। এছাড়া দলের পক্ষে ৩৪ রান করেন অ্যালবি মরকেল। জিম্বাবুয়ের পক্ষে জারভিস নেন দুটি উইকেট।
ম্যাচসেরা হন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আর সিরিজ সেরা হন একই দলের মাসাকাদজা।
এরআগে গ্রুপ পর্বেও জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল। এছাড়া আসরের অপর দল বাংলাদেশ দুটি ম্যাচে জয় পেলেও রানরেটে ফাইনাল খেলতে ব্যর্থ হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ২২১৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|