ভারতে গভীর মৃত্যুকূপে ৪ বছরের শিশু, উদ্ধার তৎপরতা চলছে
|
 |
 |
 |
|
Sun 24 Jun 2012 7:35 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২৪ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চার দিন আগে ২০ জুন তার চতুর্থ জন্মদিনে বন্ধুদের সাথে খেলতে গিয়ে ৭০ ফুট গভীর কূপে পড়ে যায় শিশু মাহি।
গত ৮২ ঘণ্টা ধরে শিশুটিকে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে শতাধিক সেনাসদস্য, ফায়ার সারর্ভিস, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাজস্ব বিভাগসহ স্থানীয়রা।
এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ভারতের মানিসারের কাছেই খো নামের একটি গ্রামে। এই মুহূর্তেও উদ্ধার তৎপরতা চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, এই মুহূর্তে তারা মাহিকে উদ্ধার প্রক্রিয়ার শেষ ধাপে রয়েছেন।
মাটি অত্যন্ত শক্ত ও পাথুরে হওয়ায় গর্ত খুঁড়তে সমস্যা হচ্ছে বলে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। প্রাণান্ত চেষ্টার পর তারা পাথরখন্ডগুলো ভেঙে রোববার মাহির কাছে পৌঁছতে সক্ষম হয়েছেন।
চার বছারের ছোট্ট শিমুটিকে ৭০ ফুট গভীরের এই মৃত্যুকূপে বাঁচিয়ে রাখতে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম_১৩৩৫ ঘ.
|
|
|
|