পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে হত ৮
|
 |
 |
 |
|
Sun 24 Jun 2012 5:21 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারী এক ব্যক্তি গুলি করে আট ব্যক্তিকে হত্যা করেছে।
ওই ব্যক্তি একটি মটরসাইকেলে করে এসে একটি দোকানে ঢুকে গুলি চালায়। শনিবার কোয়েটার একটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনায় আরো চারজন আহত হয়।
পুলিশ কর্মকর্তা ইস্কান্দার তারিন এএফপিকে জানিয়েছেন, হামলাকারি একজন মুহাজির। পাকিস্তানের অন্য প্রদেশ থেকে সে বেলুচিস্তানে এসেছিল।
আরেক পুলিশ কর্মকর্তা সালিম শাবন্তি জানান, ঘাতক ওই ব্যক্তি পাঞ্জাব থেকে এসেছিল। তবে এখনো কোনো গ্রুপ এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
পুলিশ তদন্ত করে দেখছে ঘাতক ব্যক্তিকে এ হত্যাকাণ্ডের জন্যে ভাড়া করে আনা হয়েছিল কিনা।
বেলুচিস্তানে গ্যাস ও তেল সম্পদ পাকিস্তানের অন্য প্রদেশে নিয়ে যাওয়ার প্রতিবাদ ও স্বায়ত্ব শাসনের দাবিতে সেখানকার ক্ষুদ্র একটি গ্রুপ দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২৩১৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|