প্যারাগুয়ের প্রেসিডেন্ট লুগোকে অভিশংসন
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 9:41 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কংগ্রেসে অভিশংসনের সম্মুখীন হয়ে ক্ষমতাচ্যুত হলেন প্যারাগুয়ের বামপন্থী প্রেসিডেন্ট ফার্নান্দো লুগো। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট ফেডেরিকো ফ্রাঙ্কো।
অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবার থেকে কংগ্রেসের উভয়কক্ষে ভোটভুটি সম্পন্ন হয়।
ভূমিহীন কৃষক ও পুলিশের মধ্যে গত সপ্তাহের একটি সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে এই অভিশংসনের উদ্যোগ নেয়া হয়। ওই সংঘর্ষে কমপক্ষে ১৭ কৃষক নিহত এবং বহু সংখ্যক আহত হয়।
এদিকে, অভিশংসন উদ্যোগকে ডানপন্থী নিয়ন্ত্রিত সংসদের একটি ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লুগো। তবে তিনি কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন এবং সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, লুগোর অভিশংসনের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা রাস্তায় নেমে আসে। তারা দাঙ্গা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
ভাইস-প্রেসিডেন্ট ফেডেরিকো ফ্রাঙ্কো ক্ষমতাচ্যুত লুগোর স্থলাভিষিক্ত হিসেবে শপথ নিয়েছেন। তিনি লুগোর বাকি মেয়াদ ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এদিকে, আঞ্চলিক জোট ইউএনএএসইউআর এর ভোটাভুটিকে সামনে রেখে প্রতিনিধি হিসেবে প্যারাগুয়ে সফররত ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরো এই অভিশংসনকে ‘নতুন ধরনের ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন।
প্রসঙ্গত, তিন শতাধিক পুলিশ পূর্বাঞ্চলী কেনিনদেয়ু প্রদেশের ২০০০ হেক্টর বনভূমি থেকে ১৫০ জন কৃষক উচ্ছেদ করতে গেলে ওই সহিংসতার সূত্রপাত হয়। ক্ষুব্ধ কৃষকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এসব জমি লুগোর এক ধনকুবের রাজনৈতিক প্রতিপক্ষে মালিকানাধীন ছিল। কিন্তু, কৃষকদের যুক্তি- ১৯৫৪ থেকে ৮৯ সাল পর্যন্ত সেনা শাসক জেনারেল আলফ্রেদো স্ত্রয়েসনারের আমলে অবৈধভাবে জবরদখল করা হয় এবং তার সহযোগীদের মধ্যে বণ্টন করা হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই/আরআই_ ১৫৩৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|