রাজশাহীতে ডিজিটাল মিটার লাগাতে বলে তোপের মুখে বিদ্যুতের কর্তারা
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 9:25 PM BdST
|
রাজশাহী, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রাজশাহীতে বিদ্যুৎ বিভাগের ডাকা এক অনুষ্ঠানে ডিজিটাল মিটার লাগানোর পক্ষে বক্তব্য দিয়ে সুশীল সমাজের তোপের মুখে পড়েছেন বিভাগের কর্মকর্তারা।
গত কয়েক মাস বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের বিভিন্নভাবে চাপ দিয়ে ডিজিটাল মিটার লাগাতে বাধ্য করছে বলে অনুষ্ঠানে জানান সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ডিজিটাল মিটার লাগানোর পক্ষে জোরালো বক্তব্য দেন।
এর বিরোধিতা করে রাজশাহী রক্ষা সংগ্রাম কমিটি জোরালো বক্তব্য দেয়।
তাদের দাবি, ডিজিটাল মিটারের উদ্ভাবক দেশ সিঙ্গাপুর ও ভারত একে ত্রুটিপূর্ণ বলে প্রত্যাখান করেছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা কমিশন বাণিজ্যের উদ্দেশ্যে গ্রাহকদের কাঁধে ডিজিটাল মিটার চাপিয়ে দেবার চেষ্টা করছেন।
অনুষ্ঠানে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী বলেন, তার একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল আসতো সাত হাজার টাকা। কিন্তু বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের চাপের মুখে ডিটিজাল মিটার লাগিয়ে এখন তাকে বিল পরিশোধ করতে হচ্ছে ২৭ হাজার থেকে ৩০ হাজার টাকা। এই ভৌতিক বিলের পেছনে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের কারসাজি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহী বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী কমিশন বাণিজ্য করার জন্য গ্রাহকদের এই মিটার লাগাতে বাধ্য করছেন। এর প্রতিবাদ করায় প্রধান প্রকৌশলী রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে অপমানিত করেছেন উল্লেখ করে তার অপসারণও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক বুলবুল চৌধুরী বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তিনশ’ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি ব্যবহার করে থাকেন। এটি কোনো আইনে তারা করেন। স্বাধীন দেশে একই ক্ষেত্রে দুরকম আইন চলতে পারেনা।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক সদরুদ্দিন গ্রাহকদের সুবিধা স্বচ্ছতার জন্য বিদ্যুৎ বিলের পেছনে প্রতি ইউনিটের দাম উল্লেখ করার দাবি জানান।
অনুষ্ঠানে উত্তরাঞ্চল বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/জেডজিএস/এমএম_১৫২৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|