জার্মান পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 9:02 PM BdST
|
ঢাকা, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. গুইডো ভেস্টারভেল দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান গুইডো। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তাকে স্বাগত জানান।
বাংলাদেশ-জার্মান কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন, বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে গুইডো ঢাকা এসেছেন।
পরে তিনি দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সাথে বৈঠকে বসেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন গুইডো।
এরপর তিনি বিকেলে ধানমন্ডিতে অবস্থিত জার্মান সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। পরে ওয়েস্টিন হোটেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন। এরপর সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।
ড. গুইডো ভেস্টারভেলের সাথে উচ্চ পর্যায়ের এক ব্যবসায়ী প্রতিনিধিদল ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন।
ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও দু দেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশে তৈরি পোশাক ও জাহাজের বড় বাজার হল জার্মানি। জার্মান ব্যবসায়ীদের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আগ্রহ রয়েছে বলেও জানা গেছে।
দুদিনের সফর শেষে রোববার ঢাকা ছেড়ে যাবেন ড. গুইডো ভেস্টারভেল।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৪৫২ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|