নওগাঁর ধামইরহাটে ঝুলন্ত লাশ উদ্ধার
|
 |
 |
 |
|
Sat 23 Jun 2012 7:11 PM BdST
|
নওগাঁ, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নওগাঁর ধামইরহাট উপজেলার বিহারীনগরে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩৮।
ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, শনিবার সকালে নওগাঁ-ধামইরহাট সড়কের পাশের একটি আম গাছে ওই ব্যাক্তির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান ওসি।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এফএন/এমএম_১৩১০ ঘ.
|
|
|
|