Real-time News Network

পাবনায় সাংবাদিক ফজলুর রহমানের ওপর হামলাকারী গ্রেপ্তার

Sat 23 Jun 2012 7:05 PM BdST

rtnnপাবনা, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক সমকালের পাবনা প্রতিনিধি এবিএম ফজলুর রহমানের ওপর হামলাকারী সুজন হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন পৌর সদরের শালগাড়িয়া টিবি হাসপাতাল এলাকার কাজী আনোয়ার হোসেনের ছেলে। হামলার ৩৪ দিন পর তাকে গ্রেপ্তার করা হলো।

গত ১৯ মে দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন সাংবাদিক এবিএম ফজলুর রহমান। পরের দিন তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি থানায় মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান জানান, গ্রেপ্তারকৃত সুজনকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাংবাদিক ফজলুর রহমান তার ওপর হামলাকারীকে চিহ্নিত করেছেন বলে জানান তিনি।

থানার উপ-পরিদর্শক জিয়াউল হক জিয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ মামলায় গত ২১ মে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমএম_১৩০৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন