Real-time News Network

তুরস্কের বিমান সিরিয়ায় ভূপাতিত

Sat 23 Jun 2012 6:08 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সিরিয়ার জলসীমার ওপর দিয়ে পার হয়ে যাওয়ার সময় একটি তুর্কি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ওই বিমানে দুই জন চালক ছিল বলে দাবি করেছে তুরস্ক।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার বিকেলের দিকে তুরস্কের এফ-৪ নামের একটি যুদ্ধ বিমান আকাশ সীমা লঙ্ঘন করলে সেনাবাহিনী তা গুলি করে বিধ্বস্ত করে।

এফ-৪ যুদ্ধ বিমানটি তুরস্কের হাতাই প্রদেশ থেকে উড্ডয়নের ৯০ মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে তা সিরিয়ার অননুমোদিত আকাশ সীমায় ঢুকে পড়লে তা লক্ষ্য করে গুলি ছুড়ে সিরিয়া সেনাবাহিনী। এতে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়ে যায়।

এ ঘটনার পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান দেশটির স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দুই ঘণ্টাব্যাপী এক জরুরি বৈঠক করেন।

এরপর রাষ্ট্রীয়ভাবে তুরস্কের পক্ষ থেকে বিমান ভূপাতিত করার অভিযোগ তোলা হয়। অভিযোগ তোলার কিছুক্ষণের মধ্যেই সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তা স্বীকার করে বিবৃতি দেয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/আরআই_ ১১৫৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (মধ্যপ্রাচ্য)

বান কি মুনের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রাফসানজানির পুত্র কন্যা গ্রেপ্তার

ইসরাইলের সাথে টানাপড়েনে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্য কূটনীতি

‘ইসরাইল ধ্বংসের সুযোগ খুঁজছে ইরান’

বাহরাইনে ২৯ বিক্ষোভকারী গ্রেপ্তার

আরব বসন্ত বিশৃঙ্খলা ছাড়া কিছুই দেয়নি: আসাদ

সিরিয়ায় বিমান হামলায় হত ৩০

রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে সিরিয়া

গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক মহড়া

উত্তরাধিকার সংকটে সৌদি বাদশাহী

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই

সিরিয়ার নাগরিকরা হজ করতে পারবেন না

‘সিংহের লেজ নিয়ে খেলতে নেই’

সাবমেরিন ও ডেস্ট্রয়ার চালু করল ইরান

ইয়েমেনে ৫০ মার্কিন সেনা মোতায়েন

সিরিয়ায় বাইরের শক্তি ঢুকে পড়ছে: জাতিসংঘ

তুরস্কের সাথে সম্পর্ক ফিরে পেতে চায় ইসরাইল

ইয়েমেনের মন্ত্রী ও প্রশাসনে রদবদল

ইরানে হামলা করবেনই নেতানিয়াহু

‘নির্মম’ এ হামলা অগ্রহণযোগ্য: নিন্দা ওবামার