Real-time News Network

ভোলায় বাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত

Sat 23 Jun 2012 4:34 AM BdST

rtnnভোলা, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রবল জোয়ারের চাপে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোড়ালিয়া গ্রাম পয়েন্টের বেঁড়িবাধ ভেঙে অন্তত সাতটি গ্রাম পানিতে তলিয়ে গেছে।

গ্রামগুলো হচ্ছে- দক্ষিণ চাঁদপুর, দালালপুর, আড়ালিয়া, গুরিন্দা, কেয়ামুলা, হাজিকান্দি ও চাচড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া। এসব গ্রামের প্রায় দুই হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।

এলাকাবাসী জানায়, জোয়ারের প্রবল চাপে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের কোড়ালিয়া পয়েন্টের বেঁড়িবাধ ভেঙ্গে যায়। ফলে জোয়ারের পানি ঢুকে সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রাম এখন তিন-চার ফুট পানির নিচে রয়েছে।

শুক্রবার সকালে জোয়ার এলে পানি আরো বেড়ে যায়। পানিতে তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের, ফসলি জমি।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভোলার নদ নদীর পানি বিপদ সীমার তিন-চার ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থা আরো তিনদিন থাকার সম্ভাবনা রয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/এমএম_২২৩২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন