Real-time News Network

লক্ষ্মীপুরে দুই খুন

Sat 23 Jun 2012 4:22 AM BdST

rtnnলক্ষ্মীপুর, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার টুমচর গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে শাহাজাহান ও চর রুহিতা ইউনিয়নের চর মণ্ডল গ্রামের শেখ মজিব পাটওয়ারী।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টুমচর ইউনিয়নের জনতা বাজারে টুমচর ইউপি চেয়ারম্যান নুরুল আমিন লোলার উপস্থিতিতে এলাকাবাসী চোর সন্দেহে শাহাজাহানকে গণপিটুনি দিয়ে ইউপি কার্যালয়ে নিয়ে আসে।

পরে চেয়ারম্যান তার অবস্থার অবনতি দেখে ইউপি কার্যালয় থেকে বের করে দিলে বাড়ি ফেরার পথে শুক্রবার সকালে তিনি মারা যান।

নিহতের পরিবার জানায়, শাহাজাহান কালিরচরের বোনের বাড়ি থেকে ফেরার পথে উম্মর আলীর বাড়ি নামক স্থানে পৌঁছালে স্থানীয় কিছু লোকজন পরিকল্পিতভাবে চোর সাজিয়ে তাকে পিটিয়ে হত্যা করে।

সদর থানার ওসি গোলাম সরোয়ার জানান, তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, রায়পুর উপজেলার দক্ষিণ চর মোহনা গ্রামের নুর হোসেনের নব নির্মিত ভবনের একটি কক্ষ থেকে চরমণ্ডল গ্রামের শেখ মজিব পাটওয়ারী নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

রায়পুর থানার ওসি মো. আবুল কাশেম চৌধুরী জানান, দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটির তদন্ত চলছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/এমএম_২২২১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন