Real-time News Network

টাইগারদের দক্ষিণ আফ্রিকা বধ

Sat 23 Jun 2012 2:19 AM BdST

rtnn ক্রীড়া ডেস্ক, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতকাল জিম্বাবুয়েকে হারের স্বাদ দেওয়ার পর আজ টাইগাররা হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকেও। এই জয়ের ফলে ফাইনালে যাওয়ার স্বপ্নটা বেশ ভালোমতোই বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

ম্যাচে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুশফিক বাহিনী।

ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী ও আনামুল হককে হারায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেট জুটিতে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আশরাফুল ও মুশফিক।

কিন্তু নবম ওভারে এসে তাদের ৪১ রানের জুটি ভাঙেন ওয়েন পার্নেল। একই ওভারে তুলে নেন মুশফিক ও নাসির হোসেইনের উইকেট।

পঞ্চম উইকেটে ২০ রান যোগ করেছিলেন আশরাফুল ও মাহমুদুল্লাহ। ১৩তম ওভারে দলীয় সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন আশরাফুল। তবে এরপর বাকি কাজটা বেশ ভালোমতোই করেছেন মাহমুদুল্লাহ ও জিয়াউর রহমান।

ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। মাহমুদুল্লাহ ২৮ রান করে আউট হয়ে গেলেও ২৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জিয়াউর।

এর আগে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভালোই করেছিল মুশফিক বাহিনী। ইলিয়াস সানি ও মাহমুদুল্লাহর দুর্দান্ত বোলিংয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ৭ ওভারের মধ্যেই মাত্র ৩৪ রানে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডু প্লেসিস, কলিন ইনগ্রাম ও হাশিম আমলা।

চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন জাস্টিন ওন্টোং ও ফারহান বেহারদিন। তবে ১৬তম ওভারে এই জুটি ভাঙেন জিয়াউর রহমান। স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নেন ওন্টোং। তার ব্যাট থেকেই এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান।

এরপর দ্রুতই আরো তিনটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত রবিন পিটারসেনের ১০ রানের সুবাদে ১২৯ রানে শেষ হয় প্রোটিয়া ইনিংস।

২৮ রান আর ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএইচএম/এমএম_২০১৯ ঘ.


শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়