Real-time News Network

নারী উন্নয়নে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

Sat 23 Jun 2012 1:45 AM BdST

rtnnঢাকা, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)--  কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিগত সরকারের আমলে সাম্প্রদায়িক শক্তি থাকার কারণে মেয়েরা দূরের কথা ছেলেরাও কোন উন্নয়নমূলক কাজে এগিয়ে যেতে পারেনি। বর্তমান সরকারের আমলে নারীরা উন্নয়নে দিকে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটিতে বিজ্ঞানী মাদাম কুরির নোবেল প্রাইজ প্রাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে পেশাজীবী নারী সমাজ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এভারেস্ট জয়ী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, এই সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করছে। এ কারণে আমাদের নারীরা সবক্ষেত্রে সাফল্যের চূড়ায় উঠতে পারছে।

যারা নারী নীতিকে ভণ্ডুল করে দিতে চায় তাদের বিরুদ্ধে নারী সংগঠনগুলিকে প্রতিহত করার আহ্বান জানান মন্ত্রী।

দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে কাজ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিলুফার বেগমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. অজয় রায়, ফৌজিয়া মুসলিম, সাবিহা আক্তার প্রমুখ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এমএম_১৭৪৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ