Real-time News Network

অধিকারের লড়াইয়ে মাঠে নাগরিক ঐক্য

Sat 23 Jun 2012 1:25 AM BdST

rtnn ঢাকা, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নাগরিকদের গণতন্ত্র ও মৌলিক অধিকার আদায়ে মাঠে কাজ করার জন্য ‘নাগরিক ঐক্য’ নামে একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নাকে আহ্বায়ক করে শুক্রবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেন মাহমুদুর রহমান মান্না। ১৮২ সদস্যবিশিষ্ট এই কমিটির সদস্যসচিব করা হয় এম এ জব্বারকে।

এ ছাড়া নাগরিক ঐক্যের তিন সদস্যের প্রধান উপদেষ্টা করা হয় প্রবীণ সাংবাদিক এবিএম মূসাকে। অপর দুই উপদেষ্টা হলেন- সাবেক বাম রাজনীতিক আবদুল্লাহ সরকার ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এইচ এম আকরাম।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের উদ্দেশ্য প্রসঙ্গে এবিএম মূসা বলেন, দেশে ছোট ছোট নাগরিক উদ্যোগ রয়েছে। সেগুলোকে ঐক্যবদ্ধ করার কাজ করবে নাগরিক ঐক্য। এটা ভোটের লড়াই নয়, আদর্শের লড়াই।

নাগরিক ঐক্য ক্ষমতার তৃতীয় শক্তি কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ক্ষমতা দখলে চেষ্টা না। যারা দেশ চালান, তাদের সত্পথে থেকে দেশ চালাতে বাধ্য করার একটা প্রচেষ্টা।

প্রবীণ এই সাংবাদিক বলেন, আওয়ামী লীগ-বিএনপির বাইরে একটি তৃতীয় শক্তি আছে। সে তৃতীয় শক্তি হচ্ছে জনগণ। তাদের সংগঠিত করার জন্যই এ আন্দোলন।’

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের ঘোষণাপত্র পাঠ করেন কমিটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

ঘোষণাপত্রে তিনি বলেন, ‘ক্ষমতাসীন ও বিরোধী দল পরিবর্তনে আগ্রহী নয়। আগ্রহী নয় বলেই সরকার ও বিরোধী দলের মধ্যে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক দ্বি-দলীয় রাজনীতির কুৎসিত লড়াই শুরু হয়েছে। সব জায়গায় আজ সাংঘর্ষিক পরিস্থিতি সামাজিক শান্তি বিনষ্ট করছে। একই সঙ্গে আর্থসামাজিক অগ্রগতিকেও অসম্ভব করে তুলছে। এ অবস্থায় জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারও অনিশ্চিত হয়ে পড়েছে।’

তিনি বলেন, ‘আমরা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দলমত নির্বিশেষে নাগরিক উদ্যোগ গ্রহণে একমত হয়েছি।’

মান্না বলেন, ‘আমরা আওয়ামী লীগ কিংবা বিএনপির বিরুদ্ধে নই। সংসদীয় গণতন্ত্রের জন্য যেখানে অভিজ্ঞ দল প্রয়োজন, সেখানে তাদের (দুই দলের) নিন্দা করে দেশের লাভ হতে পারে না। আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করার কথা বলছি না। তবে আমরা চাই বা না চাই, আওয়ামী লীগ ও বিএনপি নেতারা আচরণের কারণে নিজেরা ছোট হচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘নাগরিক ঐক্যের চাপে এই দুটি দল তাদের রাজনৈতিক মতপার্থক্য ও লড়াই সত্বেও সহনশীল হয়ে বর্তমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে এগিয়ে আসবে, আমরা এমনটাই আশা করছি।’

এর আগে প্রবীণ আইনজীবী রফিক-উল হককে প্রধান করে ‘নাগরিক আন্দোলন’ নামে একটি সংগঠন করেছিলেন মাহমুদুর রহমান মান্না। গত ১ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে নাগরিক ঐক্য নামে এ সংগঠনটির ঘোষণা দেওয়া হয়।

সংগঠকেরা জানান, নাগরিক আন্দোলন বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড পরিচালনা করবে, আর নাগরিক ঐক্য নাগরিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে সক্রিয়ভাবে অংশ নেবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএইচএম/এমএম_১৯২৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ