রূপগঞ্জে টাইলস বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৬
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 10:32 PM BdST
|
নারায়ণগঞ্জ, ২২ (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইলস বোঝাই ট্রাক খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চার জন।
বৃহস্পতিবার রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন চরপাড়া এলাকায় টাইলস বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, জেলার সোনারগাঁও উপজেলার মজমপুর এলাকা থেকে টাইলস নিয়ে গাজীপুরের কোনাবাড়ি যাওয়ার পথে কাঞ্চন চরপাড়া এলাকায় পৌঁছালে রাত সাড়ে ৯টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ট্রাকটি ছয় জন পরিবহন শ্রমিক নিয়ে পানিতে তলিয়ে যায়। চার জনকে আহত অবস্থা উদ্ধার করা হলেও দুই শ্রমিক নিখোঁজ থাকে। রাত ১২টায় ট্রাকের চালকের সহকারী নয়ন মিয়া ও মোখলেছ নিামের দুই জনের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, ট্রাক চালক পালাতক রয়েছে। নিহত দুই জনের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৬২৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|