Real-time News Network

‘যৌক্তিক ইস্যুতে সরকারের সাথে বৈঠকে রাজি বিএনপি’

Fri 22 Jun 2012 7:58 PM BdST

rtnn ঢাকা, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যৌক্তিক যেকোনো বিষয় নিয়ে বিএনপি সরকারের সাথে আলোচনায় বসতে রাজি আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই নেতা এ কথা বলেন।

স্বদেশ জাগরণ পরিষদ ‘ঐতিহাসিক পলাশী ট্রাজেডি: প্রেক্ষাপট আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

এমকে আনোয়ার বলেন, ‘বিএনপি নির্বাচন বিষয়ে যৌক্তিক আলোচনায় বসতে রাজি আছে। কিন্তু আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই নিয়ে সরকারের নীতি-নির্ধারকরা একেক জন একেক কথা বলছে। আমরা কার কথা বিশ্বাস করবো?’

সরকারের সাড়ে তিন বছরে জনগণের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের সাথে সরকার প্রতারণা করছে। জনগণ বুঝে গেছে, সরকার তাদের কোনো আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। তাই তারা সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা অভিযোগ করে বলেন, সরকারের সাড়ে তিন বছরে ৪০৮ জন মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে, যার কারণে বিশ্ব শান্তি সূচকে গত বছরে বাংলাদেশ ২০ পয়েন্ট পিছিয়েছে।

বিচার বিভাগ, সংসদ ও আইন বিভাগকে সরকার ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার সংসদ ও আইন বিভাগকে হাস্যরসে পরিণত করেছে, যা কোনো গণতান্ত্রিক সরকারের কাছে আশা করা যায় না।

এমকে আনোয়ার বলেন, সরকারের কারণে দেশ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে সংঘাতমূলক কোনো অবস্থা যাতে সৃষ্টি না হয় সেজন্য বিএনপি কঠোর কর্মসূচির অবস্থান থেকে সরে এসেছে। সরকারকে কিছুটা সময় দেয়া হয়েছে।

তিনি বলেন, খালেদা জিয়ার গত বছরের আন্দোলন ও লং মার্চের কারণে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে। ফলে জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা এই সরকারকে আর ক্ষমতায় দেখত চায় না।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ভারত এই সরকারের কাছে যা যা চেয়েছে, সরকার তার সবই দিয়ে দিয়েছে। ট্রানজিট, করিডোর দিয়ে সরকার দেশকে অর্থনীতির তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে চায়।

এমকে আনোয়ার বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার চিন্তা এই সরকারের মধ্যে নেই। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।

সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/একেএ/এসআই_ ১৩৫৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’