রোনালদোর গোলে ইউরোর সেমিতে পর্তুগাল
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 6:59 PM BdST
|
ক্রীড়া ডেস্ক, ২২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে চেক প্রজান্ত্রকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল।
ক্রিস্টিয়ানো রোনালদোর একমাত্র গোলের সুবাদে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠার যোগ্যতা অর্জন করে পর্তুগিজরা।
পোল্যান্ডের স্তাদিওন নারোদোউইতে প্রথম পাঁচ মিনিটের খেলা নিয়ন্ত্রণে ছিল চেক প্রজাতন্ত্রের হাতে। কিন্তু কিছুক্ষণ পর ধীরে ধীরে নিজেদের ফিরে পেতে শুরু করে পর্তুগাল। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণাত্মক হয়ে উঠে তারা। প্রবল চাপের মধ্যে রাখে চেকদের।
প্রধমার্ধের ইনজুরি সময়ে গোলের সবচেয়ে সহজ সুযোগটি পান রোনালদো। কোয়েন্ত্রাও এর কাছ থেকে পাওয়া বল বক্সের মধ্যে দুর্দান্তভাবে নিজের নিয়েন্ত্রণে নিয়ে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন রোনালদো। কিন্তু দুর্ভাগ্য রিয়াল মাদ্রিদ তারকার। বল সাইডবারে লেগে মাঠের বাইরে চলে যায়।
বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও পর্তুগিজ প্লে মেকার ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেন নি। গোল শুন্যতে শেষ হয় প্রথমার্ধের খেলা।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে রোনালদোর সাথে গোল মিসের প্রতিযোগিতায় যোগ দেন ন্যানি। রোনালদো-ন্যানি জুটির একের পর এক আক্রমণ ঠেকিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে চেক গোলকিপার।
৫৮ মিনিটে ন্যানির পাস থেকে বদলি খেলোয়াড় হুগো আলমেইদা চেক প্রজাতন্ত্রের জালে বল জড়াতে সক্ষম হলেও আফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।
এভাবে পর্তুগালের একের পর এক আক্রমণ ব্যর্থ করতে দিতে থাকে চেক রক্ষণভাগ। কখনোও বা বাধার প্রাচীর হয়ে দাঁড়ান চেক গোলরক্ষক পিয়েতর চেক।
তবে প্রতিপক্ষের অতিরক্ষণাত্মক কৌশলও শেষ পর্যন্ত রোনালদোকে আটকাতে পারেনি। অবশেষে ৭৯ মিনিটে বক্সের সামান্য বাইরে থেকে আলভেসের আলতো শটের বল ধরেন মউটিনহো। গোলমুখ লক্ষ্য করে তার আড়াআড়ি শটের বলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। দেখা মেলে কাঙ্খিত জয়ের।
এক গোল হজমের পর চেক প্রজাতন্ত্র আক্রমণে ওঠার চেষ্টা করলেও তাতে যথেষ্ট ধার ছিল না।
এই জয়ের মধ্য দিয়ে ১৯৯৬ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে হারের প্রতিশোধও নিল পর্তুগাল।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১২৫৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|