ভারত ও চীন সামরিক সম্পর্ক বৃদ্ধি করছে
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 2:37 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভারত ও চীনে নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক আরো জোরদার করার কথা ভাবছে।
দীর্ঘ ছয় বছর পর এ বছর সাংহাইতে চীনের সঙ্গে ভারত যৌথ নৌ মহড়া করার পর আগামি বছর বেইজিং-এর সঙ্গে সামরিক মহড়ার কথা ভাবছে নয়াদিল্লি।
একই সাথে ভারত চীনের সেনাবাহিনী এক সঙ্গে অনুশীলন করার কথাও ভাবছে।
বুধবার রিও ডি জেনেরিও’তে রিও প্লাস টুয়েন্টি শীর্ষ সম্মেলনের অবকাশে চীনের প্রধানমন্ত্রী হু জিন তাও’র সঙ্গে এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
দুই নেতার এ বৈঠক ৪০ মিনিট স্থায়ী হয়।
এর আগে বিগত ২০০৭ ও ২০০৯ সালে ভারত ও চীন যৌথ সামরিক মহড়া চালিয়েছিলো।
২০০৭ সালের মহড়া হয় চীনে এবং ২০০৯ সালে হয় ভারতের বেলগামে। ‘হ্যান্ড ইন হ্যান্ড’ নামের এ দুই মহড়ার বিষয় ছিল গেরিলা ও সন্ত্রাস বিরোধী লড়াই।
গেল বছর ডিসেম্বরে ভারতে দুই দেশের বার্ষিক সামরিক সংলাপ অনুষ্ঠিত হয়। পারস্পরিক আস্থা ও সমঝোতা তৈরির জন্য এ সংলাপে ভারত ও চীন প্রতিরক্ষা যোগাযোগ ও বিনিময় আরো বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এর আগে দু’বছর ধরে চীনের সঙ্গে সামরিক টানাপোড়েনের জের ধরে বেইজিং-এর সঙ্গে সামরিক মহড়া বাতিল করে দেয় ভারত।
২০১০ সালের আগস্টে ভারতীয় এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে সরকারি সফরে বেইজিং যাওয়ার অনুমতি না দেয়ায় দিল্লি একতরফাভাবে মহড়াটি বাতিল করে দেয়।
সম্প্রতি চীন ও ভারতের নৌবাহিনীর কর্মকর্তারা দু’দেশের সামরিক সম্পর্ক জোরদার করতে আলোচনা করেন এবং তারই প্রেক্ষাপটে সাংহাই নৌ মহড়ায় চারটি যুদ্ধ জাহাজ পাঠায় নয়াদিল্লি।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২০১০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|