নাসির-রিয়াদের ব্যাটে জয়ে ফিরেছে বাংলাদেশ |
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 1:13 AM BdST
|
ক্রীড়া ডেস্ক, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অবশেষে নাসির হোসেন ও সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে টাইগাররা ৬ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।
বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
মাসাকাদজার ৫৪ বলে ৫৬ রান, টেইলরের ১৩ বলে ২৭ রান এবং স্টুয়ার্ট মাতসিকেনেরির ২৩ বলে ২৭ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান তুলতে সমর্থ্য হয় জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা ২৮ রান খরচে ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান ইলিয়াস সানি, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান ও জিয়াউর রহমান।
নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ের শুরুটা ভালোই করেছিলেন তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল। কিন্তু বেশি ঝুঁকি নিতে গিয়ে দলীয় ২৫ রানে সাজঘরে ফিরেন আশরাফুল (১৯)।
দলীয় ৪৩ রানে তামিম (১৩) এবং ৫২ রানে আনামুল হক (১১) বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। তবে এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। এ দুইজন অবিচ্ছিন্ন থেকে তোলেন ৪৭ রান।
এরপর দলীয় ৯৯ রানে মুশফিক (৩১) বিদায় নিলে জুটি গড়েন নাসির ও রিয়াদ। ১৪৯ রানের জবাবে ৬ উইকেট ও ১৫ বল হাতে রেখেই ১৫৩ রান তুলে নেন তারা। নাসির ৩১ বলে ৪১ আর রিয়াদ ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
৪ ওভার বল করে ২৮ রান খরচে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মাশরাফি বিন মর্তুজা।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১১ রানে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৯ রানে পরাজিত হয় বাংলাদেশ। আগামীকাল শুক্রবার দক্ষিণ আফ্রিকার সাথে পরবর্তী ম্যাচ খেলবে টাইগাররা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ২০২৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|