রাজতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে: সৌদি প্রিন্স তালাল
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 12:33 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সৌদি প্রিন্স সালমান বিন আবদুল আজিজকে যুবরাজ ষোষণার পর এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে রাজপরিবারে।
সালমান যুবরাজ হওয়ায় অসন্তোষ জানিয়েছেন আরেক সিনিয়র সৌদি শাহজাদা তালাল বিন আবদুল আজিজ।
তার অভিযোগ সালমানের নিয়োগে সৌদি আরবের আনুগত্য পরিষদ অকার্যকর হয়ে পড়েছে।
বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই প্রিন্স তালাল লন্ডনে আরবি দৈনিক ‘আল-কুদস আল-আরাবি’কে দেয়া এক সাক্ষাৎকারে সালমান যুবরাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ৭৭ বছর বয়সী সালমানকে যুবরাজ ঘোষণার ব্যাপারে আনুগত্য পরিষদের সিনিয়র প্রিন্সদের সঙ্গে আলোচনা করা হয়নি।
তালাল আরো অভিযোগ করেন, এর আগে যুবরাজ পদে নায়েফ বিন আবদুল আজিজের নিয়োগও আনুগত্য পরিষদের সমঝোতার বাইরে নেয়া হয়েছিল।
ক্যান্সার-আক্রান্ত নায়েফ সম্প্রতি মারা গেছেন।
সৌদি আরবের সর্বশেষ দুই যুবরাজ নিয়োগে রাজকীয় প্রথা ভেঙ্গে ফেলা হয়েছে বলে তালাল ক্ষোভ প্রকাশ করে বলেন, যুবরাজ নিয়োগের নতুন এ পদ্ধতি একবিংশ শতাব্দির উপযোগী নয়।
সৌদি আরবে শাসনতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত বলে তালাল পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান পদ্ধতির রাজতন্ত্র অবাস্তব হয়ে পড়েছে। এর আগেও তিনি একই দাবি তুলেছিলেন।
বয়স্ক যুবরাজদের ক্ষমতায় আরোহণ করতে দেয়ার মধ্যে দিয়ে সৌদি আরব সোভিয়েত ইউনিয়নের মত ভেঙ্গে পড়তে পারে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
সৌদি বাদশাহ আবদুল্লাহ গুরতর অসুস্থ হয়ে পড়ায় দেশটির রাজপরিবারে সাম্প্রতিক উত্তেজনা আরো বেড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৮২৫ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|