এ বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হবে: মায়া
|
 |
 |
 |
|
Fri 22 Jun 2012 12:08 AM BdST
|
ঢাকা,২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিরোধী দল যাতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে না পারে সেজন্য প্রয়োজনে রাস্তা পাহারা দিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় হুঁশিয়ারী উচ্চারন করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বিএনপি-জামায়াতের গনতন্ত্র বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হকার্স লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মায়া বলেন, কর্মসুচি স্থগিত করে খালেদা জিয়া দেশে বিদেশে গিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে ষড়যন্ত্র করছে। কিন্তু রাস্তায় পাহারাদারের ভুমিকায় দাড়িয়ে তাদের এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব।
এক শ্রেনীর জ্ঞানপাপী বুদ্ধিজীবিরা শেখ হাসিনার জনপ্রিয়তাকে নস্যাৎ করার চেষ্টা করছে এ অভিযোগ করে মায়া বলেন, এই দেশের মানুষ সুখে আছে বিধায় তারা ষড়যন্ত্র করছে। জনগনের সুখ তারা সহ্য করতে পারছেনা। তারা শুধু এই সরকারের ব্যর্থতার কথা বলে।
এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, এই বছরের মধ্যে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হবে। যার মাধ্যমে জাতি স্বস্তির নিশ্বাস নিতে পারবে।
বিএনপির সাথে আলোচনার বিষয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শর্ত দিয়ে কোন আলোচনা হবেনা। কথা থাকলে সংসদে এসে শর্তহীনভাবে আলোচনা করুন।
এ সময় তিনি বিরোধী দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
সংগঠনের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লগের দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, হকার্স লীগের সাধারন সম্পাদক খোকন মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ১৮০১ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|