বিনা দোষে ৫ বছর কারাবাসের পর হাইকোর্টে তলব
|
 |
 |
 |
|
Thu 21 Jun 2012 11:30 PM BdST
|
ঢাকা, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অন্য এক ব্যক্তির সঙ্গে জাকির হোসেনের নাম মিল থাকায় বিনা দোষে হাজত খাটতে হচ্ছে তাকে। তাই তার এ হাজতবাস কেন অবৈধ ও বেআইনি হবে না, এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারক এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।
পাশাপাশি জাকির হোসেনকে আটক রাখার বৈধতা পরীক্ষা করতে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন! শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করে এ আদেশ দেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা-পরিদর্শকসহ চার বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একজনের যাবজ্জীবন খাটছেন অন্যজন' শিরোনামে আজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনটি আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ আদালতে উপস্থাপন করেন। পরে এ নিয়ে আদালত বিষয়টি শুনানি করে এ আদেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, জাকির হোসেনকে আগামী ১৯ জুলাই আদালতে হাজির করতে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, শুধু নামের মিল থাকায় নির্দোষ হয়েও কারাগারে যাবজ্জীবন কারাদন্ডের পাঁচ বছর কাটিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জের জনৈক জাকির হোসেন।
অপরাধীকে গ্রেফতারে পুলিশের ব্যর্থতা ও আন্তরিকতার অভাবে নিজ নামের আরেক ব্যক্তির দন্ড ভোগ করতে হচ্ছে জাকিরকে। কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে বিষয়টির প্রতিকার পাচ্ছেন না গরিব ও নির্দোষ এই ব্যক্তি।
১৯৯১ সালের ১১ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বাজবী এলাকায় ছিনতাইকারীদের হাতে বিকচান মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি মামলা হয়। পরের বছর ১০ মে একই থানার বেপারীপাড়ার সামসুদ্দিনের ছেলে জাকির হোসেনকে অন্যতম আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।
মামলায় নারায়ণগঞ্জের জেলা ও দায়রা আদালত জাকিরকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। নামে মিল থাকায় বেপারীপাড়ার পার্শ্ববর্তী হাটখোলাপাড়া এলাকার সামসুল হকের ছেলে মো. জাকির হোসেনকে ২০০৭ সালের ১০ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। এখন তিনি রয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর প্রকৃত জাকির এখনো এলাকায় বহাল তবিয়তে অবস্থান করছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৭১৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|