Real-time News Network

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অব্যাহত

Thu 21 Jun 2012 11:30 PM BdST

rtnnপাবনা, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রক্টরিয়াল বডির অপসারণ ও আট দফা দাবি আদায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৮২ জন কর্মচারীর অনির্দিষ্টকালের কর্মবিরতি বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে গত মঙ্গলবার থেকে তারা এই কর্মবিরতি পালন করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্দোলনরত কর্মচারীরা পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

সংবাদ সম্মেলনে কর্মচারী নেতারা বলেন, ‘আমরা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোজাফফর আহমেদের অপসারণ চাই। তিনি পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি পালন অব্যাহত থাকবে।’

এতে করে এক প্রকার বন্ধ থাকবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কর্মচারীদের দাবি নিয়ে একটি স্মারকলিপি গত ১৭ জুন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে দেওয়া হয়। এরপর ওইদিন দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান ও ১০ জন সহকারী প্রক্টর কর্মচারীদের দাবি বানচাল করার জন্য পরিকল্পিতভাবে চতুর্থ শ্রেণীর কর্মচারী মাসুদ রানাসহ ৩/৪ জন কর্মচারীকে লাঞ্ছিত করে।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ভিসিকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এরই পরিপ্রেক্ষিতে ১৯ জুন থেকে কর্মচারীরা প্রক্টরিয়াল বডি অপসারণ ও আট দফা দাবিতে কর্মবিরতি পালন শুরু করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বিশ্ববিদ্যালয়ের হিসাব সহকারী এবিএম আতিকুর রহমান। এ সময় কম্পিউটার অপারেটর জহুরুল ইসলাম প্রিন্স, সোহাগ হোসেন, হিসাব সহকারী বজলুর রহমান, অফিস সহকারী রেহেনা পারভীন, আসমা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৭৩০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর