পাকিস্তানে শাহাবুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
|
 |
 |
 |
|
Thu 21 Jun 2012 10:40 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রধানমন্ত্রী পদে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মনোনীত প্রার্থী মাখদুম শাহাবুদ্দিনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত।
বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির উত্তরাঞ্চলীয় মাদকবিরোধী আদালত শাহাবুদ্দিন ও মুসা গিলানিসহ তিনজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে অযোগ্য ঘোষণা করার পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাদের দলের জ্যেষ্ট নেতাদের সাথে বৈঠকের পর গতকাল বুধবার শাহাবুদ্দিনকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। আজ এ সংন্ত্রান্ত একটি মনোনয়নপত্রও জমা দিয়েছেন তিনি।
সুপ্রিমকোর্ট আদালত অবমাননার অভিযোগে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে দুই মাস আগে দোষী সাব্যস্ত করার পর মঙ্গলবার নতুন করে তার বিরুদ্ধে রায় দেয়। এ রায়ে গিলানিকে প্রধানমন্ত্রী পদে এমনকি পার্লামেন্টের সদস্য হিসেবেও অযোগ্য ঘোষণা করে।
পাকিস্তানের ইতিহাসে গিলানিই প্রথম প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন।
এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে পিপিপি নেতা মাখদুম শাহাবুদ্দিনের নাম আলোচনায় আসে। তিনি দেশটির বস্ত্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই/এমআই_ ১৬৪০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|